নোরা ফাতেহির সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে তিনটি ভিন্ন ভিন্ন শহরে, যেখানে প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যও সঙ্গীতের মাধুর্যে

2026-06-13T10:25:51+00:00
2026-06-13T10:25:51+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
খেলা
নোরা ফাতেহির সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়
ক্রীড়া ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:২৫ এএম 
সংগৃহীত ছবি
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে তিনটি ভিন্ন ভিন্ন শহরে, যেখানে প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যও সঙ্গীতের মাধুর্যে মঞ্চ সেজেছে। 

মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রের তিনটি বড় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জমকালো আয়োজন বিশ্বকাপের শুরুতে ফুটবলের পাশাপাশি সঙ্গীত ও সংস্কৃতির এক অনন্য মিলন ঘটিয়েছে।

বৃহস্পতিবার মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  নাচে-গানে মঞ্চ মাতানো এই অনুষ্ঠানে ছিলেন বিশ্বখ্যাত কলাকুশলী শাকিরা ও বার্না বয়, যারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করেন।  

এ ছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ মিলিয়ে ‘ডিএনএ’ গানের এক বিশাল যৌথ পারফরম্যান্স দর্শকদের মন মাতিয়ে তোলে।

মেক্সিকোর নিজস্ব সাংস্কৃতিক রঙে মঞ্চ সেজেছিল রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া দল লোস অ্যাঞ্জেলস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ জাতীয় সংগীত পরিবেশন করে দেশপ্রেমের আবেগ ছড়িয়ে দেন।  

ভেনিজুয়েলার ড্যানি ওশেন ও কলম্বিয়ার জে বালভিন ও রায়ান কাস্ত্রো রেগেটন পারফরম্যান্সে গ্যালারিতে ছড়ায় উন্মাদনা।

শুক্রবার (১২ জুন) টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান।  বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়, ফরাসি পপতারকা ভেজিড্রিম এবং নোরা ফাতেহির নতুন গানের মাধ্যমে মঞ্চে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

রাত সাড়ে এগারোটায় শুরু হওয়া অনুষ্ঠানে কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারামঞ্চ মাতান। এ ছাড়া জেসি রেয়েজ, ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা এবং উইলিয়াম প্রিন্সের মতো বৈচিত্র্যময় শিল্পীরা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরেন।

১৩ জুন ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠান।  এখানে থাকবে হলিউড ঘরানার এক বিশেষ আয়োজন।

বিশ্বখ্যাত পপ তারকা ক্যাটি পেরি, কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিংকের জনপ্রিয় সদস্য লিসা, ফিউচার এবং ল্যাটিন সেনসেশন অ্যানিত্তা মঞ্চ মাতাবেন।  এই অনুষ্ঠান বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে তৈরি থিমের মাধ্যমে প্রতিটি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটিয়ে তুলবে।

আরও পড়ুন: সেনেগাল ম্যাচের আগে সতীর্থদের কড়া বার্তা অধিনায়ক এমবাপের
বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।  এ ছাড়া বেসরকারি চ্যানেল সময় টিভি, সরকারি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টসেও খেলা দেখা যাবে।

ওটিটি প্ল্যাটফর্ম টফি, মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির অ্যাপ এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপ থেকেও বিশ্বকাপের সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: