কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

অনলাইন ডেস্ক

খেলা

খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক মঞ্চে খুব বেশি সুযোগ না পেলেও কোচিংয়ে দারুণভাবে নিজের অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের ফাতেমা তুজ জোহরা। এবার

2026-06-11T19:25:13+00:00
2026-06-11T19:25:13+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
খেলা
কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:২৫ পিএম 
সংগৃহীত ছবি
খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক মঞ্চে খুব বেশি সুযোগ না পেলেও কোচিংয়ে দারুণভাবে নিজের অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের ফাতেমা তুজ জোহরা। এবার তার ক্যারিয়ারে নতুন মাইলফলক যোগ হলো—কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

ফাতেমা বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন। তবে খেলোয়াড়ি ক্যারিয়ার দীর্ঘ না হলেও তিনি ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। বরং কোচিং পেশায় নিজেকে গড়ে তুলেছেন একের পর এক ধাপে।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ফাতেমা কোচিং ক্যারিয়ার শুরু করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে কাজ করার মাধ্যমে। এরপর ২০১১ সালে বাংলাদেশ নারী জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবেও কাজ করেন।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কোচিংয়ে অভিজ্ঞতা অর্জন করেন ফাতেমা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে তার আন্তর্জাতিক কোচিং যাত্রা শুরু হয়। পরে ২০২২ সালে মালদ্বীপ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দুই বছরের সেই অধ্যায় শেষে তিনি যোগ দেন চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচ হিসেবে।

দীর্ঘ অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: