টস জিতে ইতিহাস গড়ার লক্ষ‍্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের উচ্ছ্বাস নিয়েই ইতিহাস গড়ার লক্ষ‍্যে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম সিরিজ

2026-06-11T11:26:17+00:00
2026-06-11T11:26:17+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
খেলা
টস জিতে ইতিহাস গড়ার লক্ষ‍্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:২৬ এএম 
সংগৃহীত ছবি
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের উচ্ছ্বাস নিয়েই ইতিহাস গড়ার লক্ষ‍্যে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ জুন) খেলা শুরু হয় সকাল ১১টায়।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ‍্যে কেবল অস্ট্রেলিয়া ও ইংল‍্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

প্রথম ম‍্যাচের দারুণ পারফরম‍্যান্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আশা উজ্জল করেছে মেহেদী হাসান মিরাজের দল। বাকি দুই ম‍্যাচের একটিতে জিতলেই হবে। স্বাগতিকরা বৃহস্পতিবারই কাজ সেরে ফেলতে চায়।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের কোনোপ্রকার ভয়-ডরহীনভাবেই খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। ফিফটি করেছিলেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলে মন জয় করে নিয়েছেন তিনি সবার।

তবে সবকিছু ছাপিয়ে অস্ট্রেলিয়ানদেরও প্রশংসা কুড়িয়েছেন গতিতারকা নাহিদ রানা। গতির ঝড় তুলে দিশেহার করে দেন অজি ব্যাটাররা। বাংলাদেশের কোনো পেসারের সামনে এমন কঠিন সময়ে পড়তে হবে, যা কিনা তারা দুঃস্বপ্নেও ভাবেননি। ১০ ওভারে ৪১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। নাহিদের কাছ আজও একই রকম পারফরম্যান্স প্রত্যাশা স্বাগতিক দর্শকদের।

একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনিংয়ে ভালো করতে না পারা সাইফ হাসান জায়গা হারিয়েছেন একাদশে। ফিরেছেন অভিজ্ঞ সৌম‍্য সরকার। তাতে পেস বোলিংয়ে একটা বিকল্পও পাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

৩৩ বছর বয়সী সৌম‍্য সবশেষ ওয়ানডে খেলেন গত এপ্রিলে, নিউ জিল‍্যান্ডের বিপক্ষে।

এদিকে কয়েক ঘণ্টা আগে হুট করে দলে আসা রাইলি মেরেডিথ জায়গা পেয়েছেন একাদশে। আগের ম‍্যাচে অভিষেক হওয়া পেস বোলিং অলরাউন্ডার লিয়াম স্কট বাদ পড়েছেন।

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধিতিতে প্রথম ম‍্যাচে ৮৬ রানে হেরে যাওয়া সফরকারীদের দলে পরিবর্তন এই একটিই। সময় ভালো না কাটলেও টিকে গেছেন মার্নাস লাবুশেন।

২০২১ সালের পর প্রথমবার ওয়ানডে খেলতে নামছেন মেরেডিথ।

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম‍্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

অস্ট্রেলিয়া: জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, রাইলি মেরেডিথ, অ্যাডাম জ্যাম্পা।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: