টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিকেএসপি

ভোরের ডাক ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত ৩য় বিকেএসপি কাপ অনূর্ধ্ব-১৮ টেনিস টুর্নামেন্টের পর্দা নেমেছে। বুধবার (১০ জুন) বিকেএসপিতে অনুষ্ঠিত সমাপনী

2026-06-10T20:52:31+00:00
2026-06-10T20:53:29+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
খেলা
টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিকেএসপি
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৫২ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ৮:৫৩ পিএম
ছবি : ভোরের ডাক
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত ৩য় বিকেএসপি কাপ অনূর্ধ্ব-১৮ টেনিস টুর্নামেন্টের পর্দা নেমেছে। বুধবার (১০ জুন) বিকেএসপিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগের মোট ১০টি ইভেন্টের মধ্যে ৭টি স্বর্ণ ও ৭টি রৌপ্য পদক জিতে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিকেএসপি। দুটি স্বর্ণপদক নিয়ে রানার্সআপ হয় ঝালোকাঠি টেনিস ক্লাব। অন্যদিকে একটি স্বর্ণ ও দুটি রৌপ্য পদক অর্জন করে তৃতীয় স্থান লাভ করে মাদারীপুর টেনিস ক্লাব।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান।

এর আগে গত ৭ জুন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন— বালক একক (অনূর্ধ্ব-১২) বিভাগে বিকেএসপির আদনান নাফিস, বালক একক (অনূর্ধ্ব-১৪) বিভাগে জুবায়ের ইসলাম, বালক একক (অনূর্ধ্ব-১৬) বিভাগে পার্থ সমদ্দার এবং বালক একক (অনূর্ধ্ব-১৮) বিভাগে কাব্য গায়েন। এ ছাড়া বালক দ্বৈত (অনূর্ধ্ব-১৮) বিভাগে বিকেএসপির কাব্য গায়েন ও আপন জুটি শিরোপা জয় করেন।

বালিকা বিভাগের মধ্যে অনূর্ধ্ব-১২ এককে বিকেএসপির জাহিন তাসনিম মানভা এবং বালিকা দ্বৈত (অনূর্ধ্ব-১৮) বিভাগে বিকেএসপির মিতু ও হালিমা জুটি চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থার ১৩টি দলের মোট ৯৫ জন খেলোয়াড় অংশ নেন। তারা মোট ১০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আয়োজক কমিটির মতে, এ ধরনের প্রতিযোগিতা বিকেএসপির অ্যাথলেটদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


  বিষয়:   বিকেএসপি  টুর্নামেন্ট  চ্যাম্পিয়ন 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: