জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক কারাগারে

অনলাইন ডেস্ক

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেয়ার অভিযোগে মো. গোলাম রসুল ওরফে রফিকুল

2026-06-09T20:58:23+00:00
2026-06-09T20:58:23+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক কারাগারে
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেয়ার অভিযোগে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার গভীর রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ। গ্রেপ্তার গোলাম রসুল উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। সে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভবনের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।

কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে মো. গোলাম রসুল ওরফে রফিকুল নিজের ফেসবুক আইডিতে ‘আপত্তিকর’ একটি পোস্ট দেয়। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হওয়ায় গোলাম রসুলকে সোমবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। 

গোলাম রসুলকে মঙ্গলবার বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।
 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: