নাসির–তামিমার ব্যভিচার মামলার রায় বুধবার

অনলাইন ডেস্ক

আইন-আদালত

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা আলোচিত ব্যভিচার ও মানহানি মামলার রায় বুধবার (১০

2026-06-09T20:25:32+00:00
2026-06-09T20:25:32+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আইন-আদালত
নাসির–তামিমার ব্যভিচার মামলার রায় বুধবার
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:২৫ পিএম 
ফাইল ছবি
ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা আলোচিত ব্যভিচার ও মানহানি মামলার রায় বুধবার (১০ জুন) ঘোষণা করা হবে।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সকাল ১১টার দিকে এই রায় ঘোষণা করবেন বলে আদালত সূত্রে জানা গেছে।

আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিব হাসান ও তামিমা সুলতানার বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। পরে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

এরপর রাকিব হাসান অভিযোগ করেন, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা অন্যত্র বিয়ে করেন এবং ক্রিকেটার নাসির হোসেন তাকে প্রলুব্ধ করেন।

মামলাটি দণ্ডবিধির ৪৯৭ (ব্যভিচার), ৫০০ (মানহানি) এবং ৩৪ ধারায় দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, গোপনে বিয়ে করা এবং মানহানির মাধ্যমে ক্ষতিসাধন করা হয়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে দাখিল করা প্রতিবেদনে নাসির ও তামিমাসহ তিনজনকে দোষী সাব্যস্ত করার সুপারিশ করে।

পরবর্তীতে ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন। তবে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ পর্যন্ত মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

গত ৬ মে শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন।

এখন সকলের নজর বুধবার ঘোষিত রায়ের দিকে।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: