কম গোল হজমের শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৮ দলের মধ্যে ৪৩তম

ক্রীড়া ডেস্ক

খেলা

বর্তমানে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এই চার বছরে লিওনেল স্কালোনির দল খেলেছেও বিশ্ব চ্যাম্পিয়নের মতো। এবার

2026-06-09T20:18:22+00:00
2026-06-09T20:18:22+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
খেলা
কম গোল হজমের শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৮ দলের মধ্যে ৪৩তম
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:১৮ পিএম 
সংগৃহীত ছবি
বর্তমানে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এই চার বছরে লিওনেল স্কালোনির দল খেলেছেও বিশ্ব চ্যাম্পিয়নের মতো। এবার বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে ‘ক্লিন শিট’ (গোল হজম না করা) ধরে রাখার হারেও চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে তালিকার ৪৩তম স্থানে।

পরিসংখ্যানভিত্তিক এক বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা ৩৯টি ম্যাচের মধ্যে ২৮টিতে কোনো গোল হজম করেনি, যা শতকরা ৭১.৮ শতাংশ সফলতা। এই সময়ে দলটি মোট ১৪টি গোল হজম করেছে, অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে ০.৩৬ গোল।

২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা রক্ষণভাগে ধারাবাহিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বলে বিশ্লেষকদের মত।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। আফ্রিকার এই দলটি ৫৮ ম্যাচের মধ্যে ৩৭টিতে ক্লিন শিট পেয়েছে, যা ৬৩.৮ শতাংশ। এরপর শীর্ষ পাঁচে রয়েছে সেনেগাল (৫৯%), জাপান (৫৫.৮%) এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (৫৫.৬%)।

অন্যদিকে ব্রাজিল ৩৭ ম্যাচে মাত্র ১১টিতে ক্লিন শিট রাখতে পেরেছে, যা ২৯.৭ শতাংশ। এই সময়ে দলটি ৪২টি গোল হজম করেছে, ম্যাচপ্রতি গড়ে ১.১৭ গোল। ফলে তালিকায় তাদের অবস্থান নেমে গেছে ৪৩তম স্থানে।

ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোর অবস্থানও শীর্ষ দশের বাইরে। ফ্রান্স ৪০ ম্যাচে ১৮টি, স্পেন ৩৮ ম্যাচে ১৮টি এবং পর্তুগাল ৪৯ ম্যাচে ২৩টি ক্লিন শিট পেয়েছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ সামনে রেখে এই পরিসংখ্যান দলগুলোর রক্ষণভাগের শক্তি ও দুর্বলতার গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।


  বিষয়:   ফিফা বিশ্বকাপ ২০২৬  আর্জেন্টিনা  ব্রাজিল  বিশ্ব চ্যাম্পিয়ন 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: