নারায়ণগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন।মঙ্গলবার (৯ জুন) বিকেলে

2026-06-09T19:56:42+00:00
2026-06-09T19:56:42+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৫৬ পিএম 
ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানী। ছবি : ভোরের ডাক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও মো. মাসুম (২৬)।

বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। 

তিনি বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ রয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।


  বিষয়:   নারায়ণগঞ্জ  গাড়িচাপা  নিহত 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: