বাজেটে বাড়ছে না বিড়ির দাম

অনলাইন ডেস্ক

জাতীয়

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও এর ওপর আরোপিত করহার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে সরকার।মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে

2026-06-09T18:32:25+00:00
2026-06-09T18:32:25+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
জাতীয়
বাজেটে বাড়ছে না বিড়ির দাম
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:৩২ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও এর ওপর আরোপিত করহার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে সরকার। 

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে বিড়ির বিদ্যমান মূল্য ও কর কাঠামোয় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। ফলে চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও বিড়ির বর্তমান দাম ও করহার বহাল থাকবে।

এর আগে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বিড়ির ওপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ পুনর্মূল্যায়নের পাশাপাশি খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব উত্থাপন করেন।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, সার্বিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিড়ির ক্ষেত্রে বিদ্যমান মূল্য ও কর কাঠামো অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘোষণার ফলে আগামী অর্থবছরেও বিড়ি ব্যবহারকারীদের জন্য পণ্যের দামে কোনো পরিবর্তন আসছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: