‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করল সিএমপি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু

2026-06-09T18:09:37+00:00
2026-06-09T18:09:37+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করল সিএমপি
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:০৯ পিএম 
ছবি ভোরের ডাক
নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (৯ জুন) সকালে সিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী কেন্দ্রটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের মাধ্যমে অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি এবং অন্যান্য সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে। অভিযোগের ধরন অনুযায়ী ভুক্তভোগীদের তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি সাইবার অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা করা হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রটি পাসওয়ার্ড সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ডিজিটাল নিরাপত্তাবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা করবে এবং সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) কাজী মো. আবদুর রহীম, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন এবং কাউন্টার টেরোরিজম বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বদিউজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: