মণিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

মণিরামপুর (যশোর) সংবাদদাতা

সারাদেশ

যশোরের মণিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানা ইনামুল হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার

2026-06-09T17:11:31+00:00
2026-06-09T17:11:31+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
মণিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
মণিরামপুর (যশোর) সংবাদদাতা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:১১ পিএম 
ছবি : ভোরের ডাক
যশোরের মণিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানা ইনামুল হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার স্মরণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে ১১ জনের নামে মণিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবু হুসাইন নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত ইনামুল হোসেন পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার ছারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। মণিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ভাতিজা সাদ্দাম হোসেন জানান, নিহত ইনামুল হোসেনের নাতনি (বোনের মেয়ের মেয়ে) ঝিকরগাছা উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ছারাসাত গ্রামের রাব্বি, রাকিব, হুমায়ন, সাকিব, সিয়াম, মেহেদি, চঞ্চল, মিটু, ইউনুস, আরিফ ও রবিউলসহ কয়েকজন বখাটে তাকে নিয়মিত উত্ত্যক্ত করতো।

শনিবার ইনামুল হোসেন তাদের বকাঝকা করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করেন। এতে তারা ক্ষিপ্ত হয়। 

রোববার স্মরণপুর বাজারে চা পান শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা হামলাকারীরা ইনামুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, নিহত ও ঘটনার সঙ্গে জড়িতদের সবার বাড়ি ঝিকরগাছা উপজেলার ছারাসাত গ্রামে। তবে হত্যাকাণ্ডটি মণিরামপুর উপজেলার স্মরণপুর এলাকায় সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


  বিষয়:   যশোর  কুপিয়ে হত্যা 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: