রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী উপজেলার বরপা

2026-06-09T17:00:13+00:00
2026-06-09T17:00:13+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:০০ পিএম 
ছবি ভোরের ডাক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী উপজেলার বরপা শান্তিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বরপা এলাকায় প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ সরকারি খালের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও সীমানা প্রাচীর অপসারণ করে দখলমুক্ত করা হয়। অভিযানে মজুমদার গ্রুপসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের খালের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা ও দেয়াল ভেঙে উচ্ছেদ করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা খাল দখলমুক্ত করার এ উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এ অভিযানের ফলে খালের স্বাভাবিক পরিবেশ ও পানি প্রবাহ পুনরুদ্ধার হবে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল আলম রাজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী সরকারি খাল ও জলাধার উদ্ধারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: