অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৮৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয়

2026-06-09T16:23:14+00:00
2026-06-09T16:23:14+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
খেলা
অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:২৩ পিএম 
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৮৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এদিন ইনিংসের শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। দ্বিতীয় ওভারেই পেসার নাথান এলিসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সাইফ। তবে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ান তামজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে গড়েন ম্যাচের গুরুত্বপূর্ণ জুটি।

মাত্র ৪১ বলে ছয় চার ও এক ছক্কায় অর্ধশতক পূরণ করেন তামজিদ। শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে শান্ত ৮৬ বলে ৬৭ রান করে দলকে মজবুত ভিত এনে দেন।

মাঝে নেমে ব্যর্থ হন লিটন দাস। এরপর ইনিংসের হাল ধরেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘদিন পর দলে ফিরে দারুণ ব্যাটিং করেন তিনি। তার সঙ্গে জুটি গড়েন তাওহীদ হৃদয়, যদিও হৃদয়ের ইনিংস ছিল ধীরগতির।

শেষদিকে মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন তাসকিন আহমেদ, তিনি ১৬ বলে ২০ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল নাথান এলিস, ৩৮ রানে নেন ৩ উইকেট। এছাড়া ম্যাথিউ রেনশ ও লিয়াম স্কট দুটি করে এবং জেভিয়ার বার্টলেট একটি উইকেট নেন।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: