বিটিভিতে নামমাত্র খরচে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আগামী ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

2026-06-09T16:12:25+00:00
2026-06-09T16:12:25+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
জাতীয়
বিটিভিতে নামমাত্র খরচে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার: তথ্য প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:১২ পিএম 
বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো নিয়ে বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আগামী ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, নামমাত্র খরচেই এবার বিশ্বকাপ ফুটবল দেখানো সম্ভব হবে।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, ফিফা থেকে বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার টাকা।

তবে তিনি দাবি করেন, এই ব্যয় বিটিভির নিজস্ব তহবিল থেকে বহন করতে হবে না। টেলিকম কোম্পানি, স্যাটেলাইট চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচারস্বত্ব বিক্রি করে পুরো অর্থই পুনরুদ্ধার করা হবে। ফলে বিটিভি কার্যত “নামমাত্র খরচে” বিশ্বকাপ সম্প্রচার করবে।

অতীতের চুক্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ের বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব নিয়ে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ রয়েছে। তিনি ২০২২ সালের বিশ্বকাপের চুক্তি নিয়েও প্রশ্ন তোলেন এবং অতিরিক্ত ব্যয়ের বিষয়টি উল্লেখ করেন।

তিনি আরও জানান, এবারের সম্প্রচারস্বত্ব নিয়ে ফিফার সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে সরকার একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতিকেও এ প্রক্রিয়ায় যুক্ত করা হয় বলে তিনি উল্লেখ করেন।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। উত্তর আমেরিকার কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে যৌথভাবে এই আয়োজন অনুষ্ঠিত হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: