চলতি জুনের মধ্যেই মার্কিন-ইরান আলোচনা সফল হওয়ার আশা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলতি জুন মাসের শেষের দিকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে ইরান।জাতিসংঘে নিযুক্ত ইরানের

2026-06-09T09:54:14+00:00
2026-06-09T09:54:14+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
আন্তর্জাতিক
চলতি জুনের মধ্যেই মার্কিন-ইরান আলোচনা সফল হওয়ার আশা তেহরানের
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:৫৪ এএম 
সংগৃহীত ছবি
চলতি জুন মাসের শেষের দিকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে ইরান। 

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় উভয় দেশই একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে নিজেদের মতামত ও প্রস্তাব বিনিময় করছে।

সোমবার (৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠক শেষে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত কোনো খসড়া বা দলিল পাইনি, তবে সেটি পাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ 

চলতি মাসের শেষ নাগাদ কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আশা করছি, এটি সম্ভব হবে। আমরা সেই আশাই করছি।’

নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি আরও জোর দিয়ে বলেন, গাজায় প্রস্তাবিত এই যুদ্ধবিরতিটি হতে হবে ব্যাপক ও সামগ্রিক, যা লেবাননসহ পুরো অঞ্চলের জন্যই প্রযোজ্য হবে। তবে ইসরায়েল এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সোমবার (৮ জুন) ইরানের বিরুদ্ধে সরাসরি বড় ধরনের হামলা থেকে পিছিয়ে আসার ইঙ্গিত দিলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকবে। সূত্র: আল-জাজিরা




Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: