বিশ্বকাপের আগে নতুন হেয়ার স্টাইলে হাজির নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় নেই। ফুটবলারদের পায়ের জাদুতে মেতে উঠবেন ভক্তরা। পাশাপাশি প্রিয় তারকাদের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে ভক্তদের

2026-06-07T19:42:13+00:00
2026-06-07T19:42:13+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপের আগে নতুন হেয়ার স্টাইলে হাজির নেইমার
ক্রীড়া ডেস্ক
রোববার, ৭ জুন, ২০২৬, ৭:৪২ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় নেই। ফুটবলারদের পায়ের জাদুতে মেতে উঠবেন ভক্তরা। পাশাপাশি প্রিয় তারকাদের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে ভক্তদের আগ্রহের কমতি থাকে না। বিশেষ করে ব্রাজিলিয়ান তারকা নেইমারের ফ্যাশনের প্রতি ভক্তদের আলাদা নজর থাকে।

২০১৪, ২০১৮ ও ২০২২ এই তিন বিশ্বকাপে ভিন্ন ভিন্ন হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়েছিলেন নেইমার। এবারও বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নিজের চুলের স্টাইলে পরিবর্তন এনেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

শনিবার (৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও প্রকাশ করেন। সেখানেই দেখা মেলে নেইমারের নতুন রূপের। ব্রাজিলের এই ‘পোস্টার বয়’ এবার এমন একটি হেয়ারস্টাইল বেছে নিয়েছেন, যা তার ২০১৮ সালের চেনা রূপকে মনে করিয়ে দিচ্ছে। 

২০১৮ সালে পিএসজিতে খেলার সময় যেমন চুলে হালকা সোনালি (ব্লন্ড) রং করেছিলেন, এবারও ঠিক তেমনই দেখা গেছে তার চুলের স্টাইলে। নতুন রূপ দানের সঙ্গে নেইমারের জন্য শুভকামনা জানিয়েছেন তার হেয়ার স্টাইলিস্ট। 

ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘সুন্দর চুল শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়। এর পেছনে রয়েছে যত্ন, চুলের স্বাস্থ্য রক্ষা, অভ্যন্তরীণ ও বাহ্যিক চিকিৎসা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং এমন একটি বিশেষ প্রোটোকল, যা চুলকে শক্তিশালী, সুস্থ ও বড় চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত রাখে। আরেকবার বিশ্বকাপের জন্য সবকিছু প্রস্তুত। সৃষ্টিকর্তা তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে রক্ষা করুন, কঠিন সময়ে শক্তি দিন এবং মাঠের ভেতরে ও বাইরে তোমার প্রতিভাকে আরও সমৃদ্ধ করুন।’


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: