জঙ্গল সলিমপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবেন এসপি মাসুদ

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ

2026-06-07T19:04:58+00:00
2026-06-07T19:04:58+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবেন এসপি মাসুদ
রোববার, ৭ জুন, ২০২৬, ৭:০৪ পিএম 
জঙ্গল সলিমপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবেন এসপি মাসুদ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

রবিবার (৭ জুন) জঙ্গল সলিমপুর এলাকার আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলিনগর উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

শিক্ষার্থীদের আবেদনের পর আগামী ১১ জুন টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনা দেন এসপি। একই সঙ্গে খেলাধুলার সামগ্রী সরবরাহে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা পুলিশ সুপারকে জানায়। পাশাপাশি তারা খেলাধুলার সরঞ্জাম এবং ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি দেওয়ার অনুরোধ করে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসপি মো. মাসুদ আলম প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং আগামী বৃহস্পতিবার টুর্নামেন্ট আয়োজনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষা ও খেলাধুলা একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সক্রিয় থাকতে হবে।

পরে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

সফরকালে পুলিশ সুপার শিক্ষার্থীদের সঙ্গে স্বতঃস্ফূর্ত আলোচনা করেন এবং তাদের স্বপ্ন, শিক্ষা, নিরাপত্তা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার মাধ্যমে জীবনে সফল হওয়ার পরামর্শ দেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে অংশ নেন। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।

শেষে এসপি মো. মাসুদ আলম জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: