‘বিশেষ বার্তা’ নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ‘বিশেষ বার্তা’ নিয়ে ইরানের রাজধানী তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।শনিবার (৭ জুন) তিনি সেখানে যান।সফরে

2026-06-07T16:22:35+00:00
2026-06-07T16:22:35+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
‘বিশেষ বার্তা’ নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৭ জুন, ২০২৬, ৪:২২ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ‘বিশেষ বার্তা’ নিয়ে ইরানের রাজধানী তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। শনিবার (৭ জুন) তিনি সেখানে যান।

সফরে মহসিন নকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি বিশেষ বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির কাছে পৌঁছে দেবেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। এপ্রিল মাসেও ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা আয়োজন করেছিল।

মহসিন নকভি জানিয়েছেন, তিনি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনির কাছে একটি বিশেষ বার্তা ও চিঠি পৌঁছে দিতে তেহরান সফর করছেন।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: