এক দশক পর পরিচালনায় মৌসুমী, আসছে নতুন সিনেমা

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ এক দশক পর আবারও পরিচালনায় ফিরলেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। সম্প্রতি সিনেমাটি বাংলাদেশ

2026-06-06T18:40:51+00:00
2026-06-06T18:41:38+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
বিনোদন
এক দশক পর পরিচালনায় মৌসুমী, আসছে নতুন সিনেমা
বিনোদন ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:৪০ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৬:৪১ পিএম
সংগৃহীত ছবি
দীর্ঘ এক দশক পর আবারও পরিচালনায় ফিরলেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। সম্প্রতি সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ লাভ করেছে।

জানা গেছে, মনস্তাত্ত্বিক গল্পনির্ভর এ সিনেমার কাজ করোনাকালেই শেষ করেন মৌসুমী। এতে তার সহশিল্পী ছিলেন ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। প্রিয়জন কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। সিনেমাটির মুক্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বর্তমানে মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। বিষয়টি নিয়ে তার স্বামী অভিনেতা ওমর সানীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ছবিটির কাজ বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল। প্রযোজক আবদুর রহমানের নাম দেখেই বিষয়টি মনে পড়ে। মৌসুমীর সঙ্গে কথা বলে জেনেছি, তখন ছবির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছিল। পরবর্তী সময়ে বাকি অংশের কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এটি মৌসুমীর পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা।’

সবশেষ ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। এরপর ‘বিচ্ছেদ বেদনা’র মাধ্যমে আবারও নির্মাতা হিসেবে ফিরলেন তিনি। অভিনয় ও পরিচালনার পাশাপাশি তিনি প্রযোজনাতেও যুক্ত রয়েছেন।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরিবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখান এই অভিনেত্রী। সবশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: