বিশ্বকাপ ঘিরে হোয়াটসঅ্যাপে নতুন ৪ ফিচার

অনলাইন ডেস্ক

তথ্যপ্রযুক্তি

ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা ওঠার আর বেশি দেরি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই মহা আসর এরই মধ্যে

2026-06-06T17:27:09+00:00
2026-06-06T17:27:09+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
তথ্যপ্রযুক্তি
বিশ্বকাপ ঘিরে হোয়াটসঅ্যাপে নতুন ৪ ফিচার
অনলাইন ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:২৭ পিএম 
প্রতীকী ছবি

ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা ওঠার আর বেশি দেরি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই মহা আসর এরই মধ্যে বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে উন্মাদনা। পছন্দের দল ও খেলোয়াড়দের নিয়ে ফুটবলপাগলদের মধ্যে চলছে তুমুল তর্ক-বিতর্ক। জার্সি কেনার সঙ্গে চলছে এবারের বিশ্বকাপের খুঁটিনাটি নিয়ে আলোচনা।

এদিকে বিশ্বকাপ উপলক্ষে কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য এবার নতুন সুসংবাদ নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। ফুটবল বিশ্বকাপকে আরও উপভোগ্য করার জন্য একাধিক নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় এই চ্যাটিং এবং মিডিয়া শেয়ারিং অ্যাপ। জনপ্রিয় ক্রীড়া সামগ্রী নির্মাতা অ্যাডিডাসের সঙ্গে যৌথভাবে আনা এই আপডেটগুলোর লক্ষ্য হলো বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য টুর্নামেন্টের উন্মাদনাকে আরও আকর্ষণীয় করে তোলা।

বিশ্বকাপ ফুটবল ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন চার ফিচার—

অ্যানিমেশন বল

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮ দল। টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওনডা’ তৈরি করেছে অ্যাডিডাস। সেই বলকেই বিশেষ ডিজিটাল অভিজ্ঞতার অংশ হিসেবে হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা ফুটবল ইমোজি পাঠালে বা ফুটবল রিঅ্যাকশন ব্যবহার করলে স্ক্রিনে বিশেষ অ্যানিমেশন দেখতে পাবেন, যেখানে ম্যাচ বলটি লাফাতে দেখা যাবে।

বিশেষ থিমের স্টিকার ও ভিডিও কল ইফেক্ট

বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন ফুটবল-ভিত্তিক স্টিকার প্যাক যুক্ত করা হয়েছে। গোল উদযাপন, পেনাল্টি মিস, বিতর্কিত সিদ্ধান্তসহ ম্যাচের বিভিন্ন মুহূর্ত সহজেই স্টিকারের মাধ্যমে প্রকাশ করা যাবে। পাশাপাশি ভিডিও কলেও যুক্ত হয়েছে নতুন ভিজ্যুয়াল ইফেক্ট।

ফুটবল ডিরেক্টরি

টুর্নামেন্টকে কেন্দ্র করে হোয়াটসঅ্যাপ চালু করেছে একটি বিশেষ ‘ফুটবল ডিরেক্টরি’। এখানে প্রিয় দলের আপডেট, লাইভ স্কোর, ম্যাচ কাউন্টডাউন, হাইলাইটস এবং পর্দার আড়ালের বিভিন্ন তথ্য একসঙ্গে পাওয়া যাবে। এছাড়া চ্যানেল অ্যাডমিনরা এখন তাদের আপডেট সরাসরি স্ট্যাটাস হিসেবেও প্রকাশ করতে পারবেন।

খেলার আপডেট

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মেটা এআইয়ের সাহায্যে ব্যবহারকারীরা পয়েন্ট টেবিল, খেলোয়াড়দের পরিসংখ্যান এবং কাছাকাছি কোথায় ম্যাচ দেখার ব্যবস্থা রয়েছে, সে সম্পর্কেও দ্রুত তথ্য জানতে পারবেন।

অবশ্য, নতুন ফিচার যুক্ত হলেও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। মেটার দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষায় থাকবে। বিশ্বকাপের উত্তেজনাকে আরও সামাজিক, ইন্টারঅ্যাকটিভ এবং উপভোগ্য করে তুলতেই হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।


  বিষয়:   ফুটবল বিশ্বকাপ  হোয়াটসঅ্যাপ  ফিচার 


Loading...
Loading...

তথ্যপ্রযুক্তি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: