যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক

2026-06-06T12:35:28+00:00
2026-06-06T12:35:28+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৩৫ পিএম 
মার্কি যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তেহরান এ হামলায় মোট সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হামলার কয়েক ঘণ্টা আগে তারা হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করে। একই সঙ্গে ইরানের কিছু রাডার স্থাপনাতেও অভিযান চালানো হয়।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। অপর ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়।

মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় কোনো সেনা সদস্য হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের যে দাবি, তা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টা এখনো সফল হয়নি। যুদ্ধবিরতি বহাল থাকলেও সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে।

একই সময়ে বিভিন্ন মধ্যস্থতাকারীর সহায়তায় উভয় দেশ আলোচনার পথ খোলা রেখেছে। চলমান উত্তেজনার স্থায়ী সমাধান খুঁজে বের করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: