বগুড়ার নন্দীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা। সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার শতাধিক পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদ আয়োজিত মানবিক কার্যক্রম উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।
বক্তব্যে প্রধান অতিথি মোশারফ হোসেন এমপি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সহকারী পুলিশ সুপার তহুরা, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।