আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬–এর স্টেডিয়াম নীতিতে বড় পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, দর্শকরা এবার স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না-এমনকি খালি বা পুনর্ব্যবহারযোগ্য বোতলও নয়।
ফিফা জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ বোতল ছুড়ে আঘাতের ঝুঁকি থাকে। তবে চিকিৎসাজনিত প্রয়োজন, শিশুখাদ্য এবং নির্দিষ্ট অনুমোদিত ক্ষেত্রে ছাড় থাকবে।
এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে, কারণ গরম আবহাওয়ায় দর্শকদের পানির প্রয়োজন বেশি হতে পারে। ফিফা জানায়, কুলিং টেন্ট, মিস্টিং স্টেশন ও পানি সরবরাহ কেন্দ্র থাকবে পরিস্থিতি সামাল দিতে। তবে নতুন এই নীতি ঘিরে সমর্থক ও সমালোচকদের মধ্যে বিতর্ক অব্যাহত রয়েছে।