আইপিওর আগেই বাজিমাত স্পেসএক্সের, মূল্যায়ন প্রায় ১.৭৫ ট্রিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কেরমহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স (SpaceX)শেয়ারবাজারে আনুষ্ঠানিক তালিকাভুক্তির আগেই রেকর্ড মূল্যায়নে পৌঁছেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বর্তমান মূল্য দাঁড়িয়েছে

2026-06-04T13:35:11+00:00
2026-06-04T13:35:11+00:00
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
আইপিওর আগেই বাজিমাত স্পেসএক্সের, মূল্যায়ন প্রায় ১.৭৫ ট্রিলিয়ন ডলার
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স (SpaceX) শেয়ারবাজারে আনুষ্ঠানিক তালিকাভুক্তির আগেই রেকর্ড মূল্যায়নে পৌঁছেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বর্তমান মূল্য দাঁড়িয়েছে প্রায় ১.৭৫ ট্রিলিয়ন ডলার।

কোম্পানিটি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (SEC) জমা দেওয়া নথিতে জানায়, প্রতিটি শেয়ারের সম্ভাব্য দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ১৩৫ ডলার। তবে এই মূল্য চূড়ান্ত নয়, বরং বাজার চাহিদার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

চলতি বছরের শুরুতে স্পেসএক্সের মূল্যায়ন ছিল প্রায় ১.২৫ ট্রিলিয়ন ডলার। কয়েক মাসেই বড় ধরনের এই বৃদ্ধি বাজার বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ জুন প্রযুক্তিভিত্তিক বাজার ‘নাসদাক’ (Nasdaq)-এ কোম্পানিটির লেনদেন শুরু হতে পারে। এই আইপিও থেকে প্রায় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে, যা ইতিহাসের অন্যতম বৃহৎ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

স্পেসএক্সের অধীনে রয়েছে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ (Starlink) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘এক্সএআই’ (xAI)। বিশ্লেষকদের মতে, সফলভাবে বাজারে অভিষেক হলে স্পেসএক্স বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানিগুলোর শীর্ষে উঠে আসতে পারে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আইপিও-পরবর্তী সময়ে অনেক কোম্পানির বাজার মূল্য ওঠানামা করে, তাই এই উচ্চ মূল্যায়ন স্থায়ী নাও হতে পারে। সূত্র: বিবিসি



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: