৫ লাখ টাকার খনিজ কয়লাসহ কর্ণফুলীতে দুই নৌকা জব্দ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩ টন খনিজ কয়লা এবং চোরাচালানে ব্যবহৃত দুটি

2026-06-03T14:34:31+00:00
2026-06-03T14:35:01+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
৫ লাখ টাকার খনিজ কয়লাসহ কর্ণফুলীতে দুই নৌকা জব্দ
চট্টগ্রাম ব্যুরো
বুধবার, ৩ জুন, ২০২৬, ২:৩৪ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩ টন খনিজ কয়লা এবং চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২ জুন) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় নদীতে থাকা সন্দেহভাজন দুটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি নৌকাও জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা কয়লা ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: