প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল মঙ্গলবার ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল

2026-06-02T14:58:04+00:00
2026-06-02T14:58:54+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ২:৫৮ পিএম  আপডেট: ০২.০৬.২০২৬ ২:৫৮ পিএম
সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল মঙ্গলবার ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ–অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সামরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উভয়পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা আরও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দুই পক্ষ মত দেন।



  বিষয়:   বাংলাদেশ  অস্ট্রেলিয়া  হাইকমিশন  সেনানিবাস  সশস্ত্র বাহিনী  কার্যালয়  প্রধানমন্ত্রী  প্রতিরক্ষা  উপদেষ্টা  পারস্পরিক  বিনিময়  দ্বিপাক্ষিক  প্রতিরক্ষা  জোরদার  প্রশিক্ষণ  সক্ষমতা  উন্নয়ন 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: