কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন আন্দ্রেস ইনিয়েস্তা

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল বিশ্বের কিংবদন্তি মিডফিল্ডার ও স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রেস ইনিয়েস্তাএবার কোচিং ক্যারিয়ারে পা রাখলেন। খেলোয়াড়ি জীবন শেষ করার দুই বছরের

2026-06-02T12:06:44+00:00
2026-06-02T12:12:15+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
খেলা
কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:০৬ পিএম  আপডেট: ০২.০৬.২০২৬ ১২:১২ পিএম
সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বের কিংবদন্তি মিডফিল্ডার ও স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রেস ইনিয়েস্তা এবার কোচিং ক্যারিয়ারে পা রাখলেন। খেলোয়াড়ি জীবন শেষ করার দুই বছরের মাথায় তিনি সংযুক্ত আরব আমিরাতের ক্লাব গালফ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ক্লাবটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় স্তরের লিগে প্রতিযোগিতা করছে। ২০২৫–২৬ মৌসুমে দলটি লিগে দশম স্থানে শেষ করে।

নতুন দায়িত্ব নিয়ে ইনিয়েস্তা জানান, কোচিং শুরু করার জন্য গালফ ইউনাইটেডকেই তিনি উপযুক্ত জায়গা মনে করেছেন। তার মতে, তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করে তাদের উন্নত করা এবং একটি শক্তিশালী ফুটবল দর্শন গড়ে তোলাই তার লক্ষ্য।

ইনিয়েস্তা বলেন, “ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। এখন আমি কোচিংয়ের মাধ্যমে কিছু ফিরিয়ে দিতে চাই। প্রতিদিন এমন খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই যারা উন্নতি করতে চায় এবং বড় স্বপ্ন দেখে।”

তিনি আরও বলেন, ধৈর্য, স্পষ্ট ফুটবল দর্শন এবং খেলোয়াড়দের প্রতি আন্তরিক যত্ন-এই নীতিতেই তিনি দল গড়তে চান। একই সঙ্গে নিজের প্রো লাইসেন্স অর্জনের লক্ষ্যও রয়েছে বলে জানান এই ৪২ বছর বয়সী স্প্যানিশ কিংবদন্তি।

ইনিয়েস্তা ২০২৪ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। এর আগে তিনি বার্সেলোনার হয়ে অসাধারণ ক্যারিয়ার গড়েন-চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, নয়টি লা লিগা শিরোপাসহ বহু ট্রফি জেতেন। স্পেন জাতীয় দলের হয়েও তার অবদান ছিল ঐতিহাসিক-২০১০ বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলেই স্পেন প্রথম বিশ্বকাপ শিরোপা জেতে।



  বিষয়:   ফুটবল  বিশ্ব  কিংবদন্তি  তারকা  ক্লাব  সংযুক্ত আরব আমিরাত  দায়িত্ব  কিংবদন্তি 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: