চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল দম্পতির মরদেহ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরের ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (০১ জুন) বেলা ১১টার

2026-06-01T17:35:33+00:00
2026-06-01T17:35:33+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল দম্পতির মরদেহ
চট্টগ্রাম ব্যুরো
সোমবার, ১ জুন, ২০২৬, ৫:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মহানগরের ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০১ জুন) বেলা ১১টার দিকে ‘রয়েল পার্ক’ নামের একটি হোটেলের কক্ষ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছেন তারা দুজন স্বামী-স্ত্রী।

নিহতরা হলেন, নগরের কোতোয়ালি এলাকার মোহাম্মদ রিপন (৪৭) এবং তাঁর স্ত্রী সোনিয়া আক্তারের (৩০)।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, নিহতরা রোববার দুপুরে রয়েল পার্ক নামে ওই আবাসিক হোটেলে উঠেছিলেন। পরবর্তীতে আজকে (সোমবার) তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। 



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: