ঈদের ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

সিলেট প্রতিনিধি

সারাদেশ

ঐতিহ্য, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা সিলেটে পবিত্র ঈদুল আযহার ছুটিকে ঘিরে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। বিশেষ

2026-05-30T14:40:51+00:00
2026-05-30T14:40:51+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ঈদের ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য
সিলেট প্রতিনিধি
শনিবার, ৩০ মে, ২০২৬, ২:৪০ পিএম 
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। ছবি ভোরের ডাকা
ঐতিহ্য, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা সিলেটে পবিত্র ঈদুল আযহার ছুটিকে ঘিরে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। বিশেষ করে কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর পরিণত হয়েছে দর্শনার্থীদের মিলনমেলায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

শুক্রবার (২৯ মে) সকাল থেকেই সাদাপাথর এলাকায় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। স্বচ্ছ নীল জল, পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশ এবং পাথরের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন সব বয়সী মানুষ। কেউ পানিতে নেমে আনন্দে মেতেছেন, কেউ ব্যস্ত ছিলেন ছবি তোলা ও সেলফিতে, আবার অনেকে ঘোড়ায় চড়ে উপভোগ করেছেন প্রকৃতির সৌন্দর্য।

ঈদের দীর্ঘ ছুটিতে সিলেটের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে সাদাপাথর, জাফলং, রাতারগুল, লালাখাল, বিছানাকান্দি ও বিভিন্ন চা-বাগান। বর্ষার আগমনী আবহে এসব পর্যটনকেন্দ্র নতুন রূপে সেজে ওঠায় পর্যটকদের আগ্রহও বেড়েছে কয়েকগুণ।

কুমিল্লা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা এক পর্যটক বলেন, সাদাপাথরের সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো। প্রকৃতির এত কাছাকাছি এসে দারুণ লাগছে। তবে পর্যটকদের সুবিধার জন্য আরও কিছু অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।

পর্যটকদের আগমনে খুশি স্থানীয় ব্যবসায়ী, নৌকার মাঝি ও ফটোগ্রাফাররা। তাদের মতে, ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় দীর্ঘদিন পর ব্যবসায়িক কার্যক্রমে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ ভালো হলেও আধুনিক ওয়াশরুম, চেঞ্জিং রুম এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মতো কিছু সুবিধা বাড়ানো গেলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য এটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও তৎপর রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পর্যটন এলাকায় থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও ঈদের ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

শুধু সাদাপাথর নয়, মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত, শ্রীমঙ্গল, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ সিলেট বিভাগের বিভিন্ন পর্যটন স্পটেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, এবারের ঈদে পর্যটকদের আগমন প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে, যা এ অঞ্চলের পর্যটন খাত ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: