শেষ রক্ষা হয়নি ‘মাদক সম্রাজ্ঞী’ সাহারা খাতুনের

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গ্রেফতার এড়াতে বিষপানের নাটক করেও শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রক্ষা পাননি কথিত ‘মাদক সম্রাজ্ঞী’ সাহারা খাতুন।

2026-05-28T16:44:37+00:00
2026-05-28T16:44:37+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
গ্রেপ্তার এড়াতে বিষপানের নাটক
শেষ রক্ষা হয়নি ‘মাদক সম্রাজ্ঞী’ সাহারা খাতুনের
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৪:৪৪ পিএম 
মাদক সম্রাজ্ঞী সাহারা খাতুনে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গ্রেফতার এড়াতে বিষপানের নাটক করেও শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রক্ষা পাননি কথিত ‘মাদক সম্রাজ্ঞী’ সাহারা খাতুন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

আটক সাহারা খাতুন উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের বাসিন্দা এবং পৌর এলাকার নারায়ণপুর গ্রামের আলমগীরের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একাধিক মাদক মামলার আসামি।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সাহারা খাতুনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অন্তত ১১টি মামলা রয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে সম্প্রতি পুলিশ তাকে আটক করতে গেলে তিনি হঠাৎ বিষপান করেছেন বলে দাবি করেন। এ সময় পুলিশের সামনেই অসুস্থ হয়ে পড়ার অভিনয় করেন তিনি।

পরিস্থিতি বিবেচনায় পুলিশ প্রথমে তাকে স্থানীয়দের জিম্মায় রেখে সরে যায়। পরে তাকে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তিনি প্রকৃতপক্ষে বিষপান করেননি। বরং নাক-মুখে বিষ জাতীয় কিছু ছিটিয়ে অজ্ঞান হওয়ার ভান করেছিলেন বলে জানা যায়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হলেও সেখানে না গিয়ে তিনি হেঁটেই নিজ বাড়িতে ফিরে যান।

ঘটনার পুরো বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ পুনরায় অভিযান চালিয়ে সাহারা খাতুনকে আটক করে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাহারা খাতুন এলাকায় এবং দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার ও কারবার পরিচালনা করে আসছিলেন। অতীতেও একাধিকবার গ্রেফতার ও কারাভোগের পর জামিনে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

বিভিন্ন সময় কৌশলে আইনের হাত এড়িয়ে চললেও এবার শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: