ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

সেনা সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮

2026-05-28T16:15:25+00:00
2026-05-28T16:20:38+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৪:১৫ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৬ ৪:২০ পিএম
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী। ছবি: আইএসপিআর
সেনা সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
 
এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী বর্তমানে ঢাকা সেনানিবাসে অবস্থান করছেন।
 
এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। জামাত শেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।


  বিষয়:   ঈদের আনন্দ  ভাগাভাগি করতে  সেনানিবাসে প্রধানমন্ত্রী 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: