স্কটল্যান্ডে ঈদের আনন্দে মাতলেন জ্যোতিরা, অনুশীলনেও নেই বিরতি

অনলাইন ডেস্ক

খেলা

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বৃহস্পতিবার হলেও একদিন আগেই ঈদের আনন্দে মেতেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। বর্তমানে বিশ্বকাপ

2026-05-27T17:38:45+00:00
2026-05-27T17:38:45+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
খেলা
স্কটল্যান্ডে ঈদের আনন্দে মাতলেন জ্যোতিরা, অনুশীলনেও নেই বিরতি
অনলাইন ডেস্ক
বুধবার, ২৭ মে, ২০২৬, ৫:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বৃহস্পতিবার হলেও একদিন আগেই ঈদের আনন্দে মেতেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। বর্তমানে বিশ্বকাপ প্রস্তুতি ও ত্রিদেশীয় সিরিজ খেলতে স্কটল্যান্ডে অবস্থান করছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি–রা। স্থানীয়ভাবে বুধবার (২৭ মে) ঈদ উদযাপিত হওয়ায় প্রবাসেই উৎসবের আবহে সময় কাটিয়েছেন টাইগ্রেসরা।

নতুন পোশাকে সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ক্রিকেটাররা। বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা নিজের পোস্টে লিখেছেন, ‘দেশের বাইরে প্রথম ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

ঈদের নামাজ শেষে দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের মধ্যে ছিল উৎসবের প্রাণচাঞ্চল্য। ব্যস্ত সূচির মধ্যেও ঈদের আনন্দ ধরে রাখার চেষ্টা করেছেন সবাই। তবে বিশ্রামের সুযোগ খুব বেশি পাচ্ছেন না তারা। স্থানীয় সময় দুপুরেই আবার অনুশীলনে ফেরার কথা রয়েছে দলের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গত রোববার দিবাগত রাতে প্রথম বহর যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়ে। পরে মঙ্গলবার আরও ১৩ জন ক্রিকেটার স্কটল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেন। সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলার পরই বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ নারী দল।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ এ খেলবে বাংলাদেশ। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে গ্রুপ-২ এ রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্বাগতিক স্কটল্যান্ড।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি

* ১৪ জুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস — এজবাস্টন (বিকেল ৩:৩০ মিনিট)
* ১৭ জুন: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া — হেডিংলি (বিকেল ৩:৩০ মিনিট)
* ২০ জুন: বাংলাদেশ বনাম পাকিস্তান — হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
* ২৫ জুন: বাংলাদেশ বনাম ভারত — ওল্ড ট্র্যাফোর্ড (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
* ২৮ জুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা — লর্ডস (বিকেল ৩:৩০ মিনিট)


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: