মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।হাসপাতালের একজন কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার রাতে ও ভোরের

2026-05-27T12:16:16+00:00
2026-05-27T16:12:34+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:১৬ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ৪:১২ পিএম
কথা বলছেন রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

হাসপাতালের একজন কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার রাতে ও ভোরের দিকে ওই শিশুদের মৃত্যু হয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

বুধবার (২৭ মে) সকালে সেই খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। 

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, পোস্ট অপারেটিভ রুমে ছয়টি শিশুর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে আমরা এসেছি। এসব শিশুর বয়স এক থেকে দুই দিন।

একটি টেলিভিশনের খবরে নবজাতক ওয়ার্ডে ‘গ্যাস লিকেজ থেকে’ ছয় শিশুর মৃত্যুর খবর দেওয়া হচ্ছে। আবার সেখানে এসি বিস্ফোরণের কথাও সোশাল মিডিয়ায় বলা হচ্ছে।

তবে উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেছেন, এসি বিস্ফোরণের কোন ঘটনা প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, রাতে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ১১ জন মা এবং ছয়টি শিশু ছিল।

হাসপাতালে কথা বলে আমরা যেটুকু জেনেছি, রাত ২টার দিকে কয়েকজন মা অস্বস্তি বোধ করতে থাকেন। তাদের শ্বাসকষ্টের মত হচ্ছিল। রাত ৪টার দিকে কোনো কারণে এসি বন্ধ ছিল। পরে ভোর ৬টার দিকে প্রথমে একটি শিশু মারা যায়। এরপর একে একে বাকি পাঁচটি শিশুর মৃত্যু হয়।

কীভাবে শিশুগুলোর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: