সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দেশব্যাপী বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৬

2026-05-26T13:57:04+00:00
2026-05-26T13:57:04+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
জাতীয়
সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
দেশব্যাপী বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো বার্তায় নৌপরিবহন মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা ১১টা ২০ মিনিটের পর হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি যৌথভাবে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

তবে পরবর্তীতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুপুর ১২টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানানো হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: