দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি

সিলেট জেলা সংবাদদাতা

সারাদেশ

ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা (Lulzim Pllana) সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে

2026-05-24T17:59:26+00:00
2026-05-24T17:59:26+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি
সিলেট জেলা সংবাদদাতা
রোববার, ২৪ মে, ২০২৬, ৫:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা (Lulzim Pllana) সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে নগর ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে সিলেট নগরীর সঙ্গে কসোভোর বিভিন্ন শহরের দ্বিপাক্ষিক সম্পর্ক, শিক্ষা, বাণিজ্য ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে কসোভো ও সিলেটের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদার এবং শিক্ষা-সংস্কৃতি বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

​কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেটের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি সিলেটের আধুনিকায়নে এবং সামগ্রিক উন্নয়নে কসোভো সরকারের পক্ষ থেকে পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​এর আগে, রাষ্ট্রদূতকে নগর ভবনে উষ্ণ অভ্যর্থনা জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। 

স্বাগত বক্তব্যে তিনি বলেন, "সিলেট তার সমৃদ্ধ সংস্কৃতি, অপার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী কমিউনিটির জন্য সমাদৃত। বর্তমানে আমরা সিলেটকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, স্মার্ট এবং টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছি।" এই রূপান্তরের যাত্রায় তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে কসোভো সরকারের প্রযুক্তিগত ও উন্নয়ন সহযোগিতা কামনা করেন।

​উক্ত সৌজন্য সাক্ষাতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।

​এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিক সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস এবং জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: