লিওঁকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বার্সেলোনার মেয়েদের

ক্রীড়া ডেস্ক

খেলা

ম্যাচের চতুর্দশ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠাল লিওঁ। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোল মিলল না।প্রথমার্ধের বাকি সময়ে প্রতিপক্ষকে

2026-05-24T09:31:24+00:00
2026-05-24T09:31:24+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
খেলা
লিওঁকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বার্সেলোনার মেয়েদের
ক্রীড়া ডেস্ক
রোববার, ২৪ মে, ২০২৬, ৯:৩১ এএম 
সংগৃহীত ছবি
ম্যাচের চতুর্দশ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠাল লিওঁ। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোল মিলল না। 

প্রথমার্ধের বাকি সময়ে প্রতিপক্ষকে চাপে রাখলেও, বিরতির পর আর পেরে উঠল না ফরাসি দলটি। দ্বিতীয়ার্ধে চার গোল করে চতুর্থবারের মতো উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা।

নরওয়ের অসলোতে শনিবারের ফাইনালে স্প্যানিশ দলটির জয় ৪-০ গোলে। ইভা পায়োর জোড়া গোলের পর শেষ দিকে দুটি গোল করেন সালমা পারাইয়েলো।

টানা ছয় মৌসুমে এই প্রতিযোগিতার ফাইনাল খেলে চারটিতেই জয়ী হলো বার্সেলোনা। সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের পাশে বসল তারা; দুই দলেরই চারটি করে। আটটি শিরোপা নিয়ে চূড়ায় লিওঁ।

গত আসরের ফাইনালে লিসবনে বিস্ময়করভাবে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার আর ভুল করল না তারা।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: