রামিশাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সারাদেশ

রূপগঞ্জে শিশু রামিশা হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ মে)

2026-05-23T12:00:59+00:00
2026-05-23T12:19:55+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
রামিশাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:০০ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ১২:১৯ পিএম
সংগৃহীত ছবি
রূপগঞ্জে শিশু রামিশা হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ মে) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা দক্ষিণ বিভাগের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডালিম আহমেদ সুমন মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব আলহাজ্ব লায়ন মীর আব্দুল আলীম।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ বৃহত্তর আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আব্দুল কাদির মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন আনিস, অলিউল্লাহ বাহাড়, সহ-সাংগঠনিক সম্পাদক মিল্লাত হোসেন এবং দপ্তর সম্পাদক ফরহাদ ভূঁইয়া রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিভিন্ন সময় অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে শাস্তি এড়িয়ে যাচ্ছে, যার কারণে অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। তারা শিশু রামিশাসহ সকল শিশু হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: