তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে: সাঈদ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাঈদ আল নোমান এমপি বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে

2026-05-22T19:55:41+00:00
2026-05-22T19:55:41+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে: সাঈদ আল নোমান
চট্টগ্রাম ব্যুরো
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাঈদ আল নোমান এমপি বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তাদের দক্ষ, যোগ্য এবং বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার (২২ মে) বিকেলে ইডিইউ ক্যাম্পাসে আয়োজিত ‘সামার ২০২৬’ সেশনের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি রামিসার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তিনি বলেন, রামিসার এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা আশা করি, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে সাঈদ আল নোমান আরও বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শুরু থেকেই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

তিনি নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানান এবং একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম. সেকান্দার খান।

মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ইকোটেক্স লিমিটেডের এইচআর ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী। তিনি করপোরেট জগতের বর্তমান চাহিদা ও সে অনুযায়ী দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) রেজাউল করিম।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: