বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

খেলা

চার বছর পর আবারও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ এই বিরতির পর স্বাগতিকদের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ

2026-05-22T18:33:14+00:00
2026-05-22T18:33:14+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
চার বছর পর আবারও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ এই বিরতির পর স্বাগতিকদের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নামবে টাইগাররা। আগামী জুনের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ইতোমধ্যে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

শুক্রবার (২২ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশের সফরের বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এর আগে গত বছর (২০২৫ সালে) সর্বশেষ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সেবার প্রথম ম্যাচে জিম্বাবুয়ে স্মরণীয় জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। এবার টেস্ট লড়াই শেষে হারারেতেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ৬, ৯ ও ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ের জন্য দুই দল পাড়ি জমাবে বুলাওয়েতে। সেখানে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এর আগে, ২০২২ সালের জুলাই-আগস্টে সবশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার ওয়ানডে ও টি-টোয়েন্টি- উভয় সিরিজেই স্বাগতিকদের কাছে হারের তেতো স্বাদ পেয়েছিল টাইগাররা। ফলে আসন্ন এই সিরিজটি বাংলাদেশের জন্য যেমন প্রতিশোধের, তেমনি জিম্বাবুয়ের জন্যও নিজেদের প্রমাণের। বিশেষ করে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই সিরিজ নিয়ে দারুণ উচ্ছ্বসিত জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে অত্যন্ত আনন্দিত। আশা করি, সব সংস্করণের ক্রিকেট জুড়েই একটি চমৎকার ও রোমাঞ্চকর লড়াই দেখতে পাব।’

তিনি আরও যোগ করেন, এই বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর, ঘরের মাঠে শীর্ষ পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ক্ষণ হবে এটি। তাই এই সফরটি আমাদের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: