ভারতে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘মানুষের বাগান’

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা চলচ্চিত্র’ বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা মানুষের বাগান। উৎসবের সমাপনী আয়োজনে বিজয়ী

2026-05-22T17:56:43+00:00
2026-05-22T17:56:43+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিনোদন
ভারতে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘মানুষের বাগান’
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা চলচ্চিত্র’ বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা মানুষের বাগান। উৎসবের সমাপনী আয়োজনে বিজয়ী ছবির নাম ঘোষণা করা হয়।

সিনেমাটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার প্রীতি রহমান। এ অর্জনে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম-এর প্রযোজক ফরিদুর রেজা সাগর।

সিনেমাটির নির্মাতা নুরুল আলম আতিক বলেন, যেকোনো আন্তর্জাতিক স্বীকৃতি নির্মাতাদের জন্য আনন্দের। তিনি জানান, অনেক আগেই সিনেমাটির কাজ শেষ হয়েছিল এবং পুরো টিমের সহযোগিতায় এটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। খুব শিগগিরই দেশের দর্শকরাও ছবিটি দেখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

২০১৯ সালের শেষ দিকে নির্মাণ ও সম্পাদনার কাজ শেষ হওয়া এই সিনেমায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, মাহমুদ আলম, প্রসূন আজাদ, দিপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ ও জয়রাজসহ আরও অনেকে।

‘মানুষের বাগান’ সিনেমায় মানুষের সম্পর্ক, অনুভূতি ও জীবনের নানা জটিল দিক তুলে ধরা হয়েছে। সমাজের ভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি গল্প নির্মাতা তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছেন। ছবিটিতে একই নামে একটি গানও রয়েছে, যা পরিবেশন করেছে চিরকুট। গানটির কথা লিখেছেন নাহিদুর রহমান আনন্দ।

এর আগে নির্মাতা নুরুল আলম আতিকের পেয়ারার সুবাস সিনেমাটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এছাড়া তিনি লাল মোরগের ঝুঁটি, ডুব সাঁতার ও কিত্তনখোলাসহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা নির্মাণ করেছেন।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: