ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা

অনলাইন ডেস্ক

জাতীয়

‘ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা’ বাংলাদেশের মানুষের এক চিরাচরিত আবেগ ও ঐতিহ্য। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছর

2026-05-22T15:56:41+00:00
2026-05-22T15:56:41+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
‘ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা’ বাংলাদেশের মানুষের এক চিরাচরিত আবেগ ও ঐতিহ্য। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছর ঢাকা বা অন্যান্য কর্মস্থল থেকে লাখ লাখ মানুষ গ্রামের বাড়িতে ছুটে যান। সড়ক, রেল ও নৌপথ—সব মাধ্যমেই ঘরমুখো মানুষ। এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে গেছে।

টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।

যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দিচ্ছেন জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, প্রায় ৪৫ হাজারের মতো সিটের টিকিট আমরা দিচ্ছি। এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট দেওয়া হবে।’


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: