রোববারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

রাজধানীর পল্লবীতে হত্যাকাণ্ডের ঘটনায় আগামী রোববারের (২৪ মে) মধ্যে পুলিশ চার্জশিট জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২১ মে)

2026-05-22T11:23:27+00:00
2026-05-22T12:36:29+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
রামিসা হত্যাকাণ্ড
রোববারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:২৩ এএম  আপডেট: ২২.০৫.২০২৬ ১২:৩৬ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবীতে হত্যাকাণ্ডের ঘটনায় আগামী রোববারের (২৪ মে) মধ্যে পুলিশ চার্জশিট জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়ে নিহত শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। 

তিনি বলেন, আগামী রোববারের মধ্যে পুলিশ এ মামলার চার্জশিট আদালতে জমা দেবে। মামলাটির বিচার কার্যক্রম দ্রুত শুরু করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে আইন সংশোধনও করবে সরকার।

ভুক্তভোগী পরিবারটির আরেক মেয়ের লেখাপড়াসহ সার্বিক দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।




Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: