ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৮

বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের পরিচয় ও পোশাক ব্যবহার করে গরু ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।

2026-05-20T14:47:28+00:00
2026-05-20T14:47:28+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
কুমিল্লার বরুড়ায়
ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৮
বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা
বুধবার, ২০ মে, ২০২৬, ২:৪৭ পিএম 
কুমিল্লার বরুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের পরিচয় ও পোশাক ব্যবহার করে গরু ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের তত্ত্বাবধানে এবং বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে সোমবার (১৯ মে) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, বরুড়া থানার ৪ নম্বর খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর-মুগুজী সড়কের পাশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের চেয়ারম্যানের পারিবারিক কবরস্থানের সীমানাপ্রাচীরের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— খলিলুর রহমান (৪৯), সুমন মোল্লা (৪১), হারুন মল্লিক (৪৬), মাহতাব হোসেন মৃধা (৩৮), আবুল কাশেম ওরফে কাসেম (৪৪), সোহাগ রানা (৪৫), মোশারফ মেলকার (৪৬) ও নুরুল হক (৪৪)।

পুলিশের ভাষ্য, আটকরা ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে স্থানীয় সহযোগীদের সহায়তায় গরু ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, পলাতক ও অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে গরু ডাকাতিসহ নানা ধরনের ডাকাতি করে আসছিল।

আটকদের কাছ থেকে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে— ‘DB’ লেখা দুটি কোট, একটি হ্যান্ডকাফ ও এর দুটি চাবি, একটি নীল রঙের লেজার লাইট, একটি স্টিলের তৈরি ম্যাজিক স্টিক, কাঠের বাটযুক্ত একটি হাতুড়ি এবং এসএস পাইপ দিয়ে তৈরি চাইনিজ কুড়াল সদৃশ ধারালো দেশীয় অস্ত্র।

এ ঘটনায় বরুড়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: