নারায়ণগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

সারাদেশ

নারায়ণগঞ্জ বন্দরে ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে মাকসুদুর রহমান জুয়েল নামে এক যুবককে প্রকাশ্যে

2026-05-19T20:30:48+00:00
2026-05-19T20:30:48+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৩০ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ বন্দরে ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে মাকসুদুর রহমান জুয়েল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে মদনগঞ্জ শান্তিনগর শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানান, বন্ধু শ্যামলকে দিয়ে মোবাইলে কল করে ঘটনাস্থলে জুয়েলকে ডেকে আনা হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের ভাই সোহেল জানান- টিটু, আল আমিন, ডিশ দুলাল, পলাশের সাথে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। এ ছাড়া মাদক ব্যবসায় তাদের বাধা দেয়ায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়েছেন নিহতের পরিবার।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। 


  বিষয়:   নারায়ণগঞ্জ  প্রকাশ্যে ব্যবসায়ীকে  কুপিয়ে হত্যা 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: