মোকামতলায় দুই চাচতো ভাইকে কুপিয়ে হত্যা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার মোকামতলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। এঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৮

2026-05-18T16:09:30+00:00
2026-05-18T16:10:04+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
মোকামতলায় দুই চাচতো ভাইকে কুপিয়ে হত্যা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:০৯ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ৪:১০ পিএম
বগুড়ার মোকামতলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন।
বগুড়ার মোকামতলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। এঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে নবগঠিত মোকামতলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সুমন(৩৯) এবং জামিল হোসেনের ছেলে ইয়াছিন(৩৫)। সম্পর্কে তারা চাচাতো ভাই ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের চাচা রেজাউল ইসলাম ও তার ছেলে রাহাতের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষের সময় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সুমন ও ইয়াছিন। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। পরে গুরুতর আহত সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, "নিহত দুজনের গলা ও পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় অভিযুক্ত রাহাতকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, "এঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: