খুলনায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

সারাদেশ

খুলনায় ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার

2026-05-18T12:00:07+00:00
2026-05-18T12:01:09+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
খুলনায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:০০ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ১২:০১ পিএম
সংগৃহীত ছবি
খুলনায় ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।

রবিবার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভবতোষ মৃধার একই ইউনিয়নের গিলাবাড়ি বাজারে একটি ওষুধের দোকান রয়েছে।

স্থানীয়রা বলেন, সংঘবদ্ধ একটি চক্র ভবতোষ মৃধার মাটির ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ভবতোষ জেগে উঠে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

তার স্ত্রী বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ঘটনার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


  বিষয়:   খুলনা  ব্যবসায়ী  কুপিয়ে হত্যা 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: