রামগড়ের কৃতি সন্তান মোসলেহ উদ্দিন আহমদ ডিএমপি কমিশনার

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

সারাদেশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত

2026-05-18T11:45:17+00:00
2026-05-18T11:46:23+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সারাদেশ
রামগড়ের কৃতি সন্তান মোসলেহ উদ্দিন আহমদ ডিএমপি কমিশনার
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৪৫ এএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ১১:৪৬ এএম
সংগৃহীত ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

খাগড়াছড়ির রামগড় উপজেলার সন্তান মোসলেহ উদ্দিন আহমদ দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। গত ১৬ মার্চ তিনি সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পান এবং ২৫ মার্চ দায়িত্ব গ্রহণ করেন।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করা মোসলেহ উদ্দিন আহমদ এর আগে পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন তিনি।

কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ছাড়াও কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর মিশনেও দায়িত্ব পালন করেন তিনি।

উল্লেখ্য, প্রায় দুই মাস ধরে ডিএমপি কমিশনার পদটি শূন্য ছিল। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: