মেসি জাদুতে অপেক্ষা ফুরলো ইন্টার মায়ামির

ক্রীড়া প্রতিবেদক

খেলা

আরো একবার জাদু ছড়ালেন লিওনেল মেসি। এক মাস আগে নিজেদের নতুন স্টেডিয়াম উদ্বোধন করলেও জয়ের অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি। অবশেষে

2026-05-18T10:05:29+00:00
2026-05-18T10:05:29+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
খেলা
মেসি জাদুতে অপেক্ষা ফুরলো ইন্টার মায়ামির
ক্রীড়া প্রতিবেদক
সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:০৫ এএম 
সংগৃহীত ছবি
আরো একবার জাদু ছড়ালেন লিওনেল মেসি। এক মাস আগে নিজেদের নতুন স্টেডিয়াম উদ্বোধন করলেও জয়ের অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি। অবশেষে তাদের অপেক্ষা ফুরিয়েছে। 

ঘরের মাঠে লিওনেল মেসির একটি গোল ও অ্যাসিস্টে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে মায়ামি।

বাংলাদেশ সময় সোমবার (১৮ মে) সকালে নু স্টেডিয়ামে তাদের প্রথম জয় উদযাপন করল।  ম্যাচের আধঘণ্টা পরই মেসি গোলমুখ খোলেন। ৩১তম মিনিটে প্রতিপক্ষের বক্স থেকে একটু দূরে লুইস সুয়ারেজকে পাস দেন তিনি। উরুগুয়ান তারকা বক্সের মধ্যে বল বাড়ান। 

তারপর সেগোভিয়ার ঠেলে দেওয়া বল বাঁ পায়ের কোনাকুনি শটে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। বিরতির আগে আরেকবার জাদু দেখান মেসি। সুয়ারেজের সঙ্গে বল আদানপ্রদান করে আটবারের ব্যালন ডি’অর জয়ী বক্সে ঢোকেন। 

তারপর পায়ের দারুণ কাজে টিম্বার্সের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাস দেন জার্মান বার্তেরামেকে। মেক্সিকোর আন্তর্জাতিক ফুটবলারের গোল করতে সমস্যা হয়নি। দারুণ এই রাত মেসি দ্বিতীয় গোল করে স্মরণীয় করতে পারতেন। 

স্টপেজ টাইমে তার চমৎকার ফ্রি কিক টিম্বার্সের দেয়ালের ওপর দিয়ে লক্ষ্যে ছুটেছিল। প্রতিপক্ষ কিপার জেমস পান্তেমিস দারুণ সেভে তাকে মৌসুমের ১৩তম গোলবঞ্চিত করেন। মেসি জাদুতে নু স্টেডিয়ামে খারাপ সময় কাটিয়ে উঠল মায়ামি। তিন ড্র ও এক হারের পর নতুন ভেন্যুতে প্রথম জয় এলো। 

বিশ্বকাপের আগে মায়ামির আরেকটি ম্যাচ বাকি আছে। হেরনদের সঙ্গে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ খেলে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেবেন মেসি ও রদ্রিগো ডি পল।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: