রামগড়ে ইউপিডিএফের তিন সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। এসময় একটি একে-২২ রাইফেল, গুলি

2026-05-16T20:15:46+00:00
2026-05-16T20:15:46+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
রামগড়ে ইউপিডিএফের তিন সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:১৫ পিএম 
সংগৃহীত ছবি
খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। এসময় একটি একে-২২ রাইফেল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের সময় গোলাগুলিতে এক সশস্ত্র সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকার সিন্ধুকছড়ি জোনের আওতাধীন জালিয়া পাড়া আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালালে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেনাবাহিনী পাল্টা জবাব দিলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে ইউপিডিএফের কালেক্টর রনেল চাকমাসহ তিনজনকে আটক করা হয়।

আটক অন্য দুজন হলেন-রাজু মারমা ওরফে সাচিং (১৮) এবং সুইহোয়াই মারমা (৩৫)। গোলাগুলিতে আহত সুইহোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


  বিষয়:   রামগড়  ইউপিডিএফ  তিন সদস্য আটক  অস্ত্র ও গুলি উদ্ধার 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: