বুয়েট ও টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির (টিএমইউ)-এর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক

2026-05-16T16:08:00+00:00
2026-05-16T16:08:00+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
সারাদেশ
বুয়েট ও টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:০৮ পিএম 
সমঝোতা স্মারক (MoU)-এ স্বাক্ষর করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন (বাম থেকে ডানে) স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. শায়ের গাফুর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম আবদুল জলিল, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ হাসিব চৌধুরী এবং স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার শাব্বির আহমেদ।


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির (টিএমইউ)-এর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় যৌথ স্নাতকোত্তর ও উচ্চতর ডিগ্রি প্রোগ্রাম, ভিজিটিং গবেষণা শিক্ষার্থীদের তত্ত্বাবধান, প্রকল্পভিত্তিক সহযোগিতা, সম্মেলন, সেমিনার, শিক্ষক বিনিময় এবং গবেষণা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রম পরিচালিত হবে। বুয়েট বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকৌশল, স্থাপত্য, পরিকল্পনা ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। অন্যদিকে, কানাডার টরন্টোভিত্তিক টিএমইউ উদ্ভাবনী ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রমের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। বুয়েটের পক্ষ থেকে এই আন্তর্জাতিক সহযোগিতা উদ্যোগ গ্রহণ ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থাপত্য বিভাগের অধ্যাপক ড খন্দকার সাব্বির আহমেদ এবং টিএমইউ-এর পক্ষ থেকে অধ্যাপক লিসা ল্যানড্রাম।

এই সমঝোতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের জন্য আন্তর্জাতিক একাডেমিক বিনিময়, আন্তঃবিষয়ক গবেষণা এবং বৈশ্বিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: